আসসালামু আলাইকুম আজকে অনেক অনেক মজার একটা রেসিপি করে দেখাবো রেসিপির নাম মাছ দিয়ে লাউ রান্না রুই কাতল মৃগেল তেলাপিয়া কই সহ যেকোনো মাছ দিয়ে রেসিপিটা করা যাবে আর লাউ হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় একটা সবজি ছোট বড় সকলেই এটা পছন্দ করেন তবে মাছ দিয়ে লাউ রান্না করলে সবচেয়ে বেশি মজার হয় রান্নার প্রতিটি ধাপে আমি অনেকগুলো টিপস বলে দিব এতে নতুনরাও রান্নাটা একদম পারফেক্ট ভাবে করতে পারবেন চলুন অনেকগুলো টিপস সহ দেখিয়ে দিই রেসিপিটা ভীষণ মজার এ রেসিপির জন্য প্রথমে এখানে আমি লাউ নিয়েছি একটা বড় সাইজের লাউ এর অর্ধেক এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমত সাইজে কেটে নিতে পারেন লাউ গুলো একটা হাড়িতে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ আর দিচ্ছি মরিচ কুচি ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দিবেন সবশেষে দিচ্ছি তেল আমি সয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন 50 60 এমএল তেল দিয়ে দিলাম এবার সবকিছু ভালোভাবে মেখে নিব আমি এভাবেই হাতে মেখে লাউ রান্না করি এভাবে লাউ রান্না করলে সবচেয়ে বেশি মজার হয় আপনারা এভাবে কখনো রান্না না করলে প্লিজ ট্রাই করে দেখতে পারেন মাখা হয়ে গেলে হাড়িটা চুলায় বসিয়ে দিব বসিয়ে চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে দিলাম এরপর ঢেকে রান্না করব লাউ রান্না হতে থাক এ ফাঁকে আমি মাছ প্রসেস করে নিব আমি রুই মাছ দিয়ে রেসিপিটা করবো এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আপনারা রুই মাছের পরিবর্তে এখানে যেকোনো মাছ নিতে পারেন রান্নার প্রসেস একই থাকবে চাইলে মাছ আরো কম বা বেশিও নিতে পারেন মাছে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি সামান্য লবণ এখন হলুদ লবণ মাছের গায়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে শুধু মাছের মাথা দিয়েও লাউ রান্না করতে পারেন সেক্ষেত্রে প্রসেস একই থাকবে মাছ মাখা হয়ে গেলে এখন এগুলো তেলে ভেজে নিব মাছ ভাজার জন্য চুলা হাই হিটে আরেকটা প্যান গরম করে নিচ্ছি হাই হিটে প্রথমে প্যান ভালোভাবে গরম করতে হবে প্যান গরম করে মাছ ভাজার জন্য তেল দিচ্ছি 50 এমএল এর মত তেল দিচ্ছি এবার তেলও ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হলে একে একে মাছের পিসগুলো দিয়ে দিব [মিউজিক] মাছের পিসগুলো দিয়ে নাড়াচাড়া না করে প্রথমে মাছের একপাশ ভেজে নিব এক দেড় মিনিট ভাজলেই হবে একপাশ ভাজা হলে উল্টে অন্য পাশেও ভেজে নিব দেখুন কত সহজে উল্টানো যাচ্ছে মাছ প্যানে লেগে যায়নি আমি যেভাবে বলেছি প্রথমে প্যান ভালোভাবে গরম করতে হবে এরপর তেল ভালোভাবে গরম করতে হবে এই টিপস গুলো ফলো করলে আপনার মাছ ভাজাও পারফেক্ট হবে এপাশেও এক দেড় মিনিট ভেজে এবার উঠিয়ে নিব বেশি করা করে মাছ ভাজবেন না হালকা করে ভাজবেন এতে রান্নার সময় মাছের পিসে তেল মসলা ঢুকতে পারবে রান্নাটা বেশি মজার হবে এদিকে আট দশ মিনিটের মত লাউ গুলো ঢেকে রান্না করলাম এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম লাউ থেকে অনেক পানি বের হয়েছিল রান্না হতে হতে পানি প্রায় টেনে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আগেই বলেছি আপনারা যেকোনো মাছ ভেজে লাউ দিতে পারেন চাইলে শুধু মাছের মাথা ভেজেও দিতে পারেন মাছ দিয়ে এবার পানি দিয়ে সবকিছু পুরোপুরি সেদ্ধ করে নিব আধা লিটারের মত পানি দিলাম পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে বাড়িয়ে হাই করে দিতে হবে ঢেকে দিয়ে রান্না করব মাছ ও পানি দিয়ে পাঁচ মিনিটের মত রান্না করেছি এখন মাছের পিসগুলো উল্টে দিচ্ছি লাউ যদি কচি হয় তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যায় আর লাউ বাতি হলে সেদ্ধ হতে টাইম লাগে মাছ উল্টে ঢেকে আবারো কিছুক্ষণ রান্না করবো আরো পাঁচ মিনিট ঢেকে রান্না করলাম সবকিছুই সেদ্ধ হয়ে গেছে এখন উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ঝোল একদম পারফেক্ট আছে আর কমাবো না ধনিয়া পাতা দিয়ে চুলা অফ করে রান্না শেষ করব আমাদের ভীষণ মজার মাছ দিয়ে লাউ রান্না কমপ্লিট এভাবে রান্না করলে খেতে ভীষণ মজার হয় আপনারা বাসায় ট্রাই করে দেখলেই বুঝবেন এরকম আরো মজার মজার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে ঘুরে দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ


0 মন্তব্যসমূহ