ঝোগ্রা কোরে পাপড় টুকরো দিয়ে মাছের চচ্চড়ি


 আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে ছোট মাছের চরচরি। আর আজকের রান্নাটা আপনাদেরকে আমি খুব ঝটপট আর খুব সহজেই করে দেখাব। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন এন্ড কুক। সবার প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে প্রায় এক কাপের মত পেঁয়াজ কুচি আমি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। এবার পেঁয়াজটাকে আমি হাতের সাহায্যে একটু মথে নিচ্ছি। [মিউজিক] পেঁয়াজটাকে সামান্য মথে নিয়ে এবার আমি এখানে আলু কুচি এড করছি। আর এখানে প্রায় আধা কাপের মত আলু কুচি আছে। আর আলুটাকে আমি এখানে একটু চিকন করে কুচি করেছি। এতে করে এটা রান্নার সময় দ্রুত সিদ্ধ হবে। এবার আমি এখানে এড করছি বেগুন কুচি। আর বেগুনটাকে আমি একটু এভাবে মোটা করে কেটেছি। আর এখানে এক কাপের মত বেগুন কুচি [মিউজিক] আছে। এবার আমি এখানে একে একে কিছু মসলা এড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ। দুই চা চামচ এড করে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা কতটুকু ঝাল খেতে চান সেটার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে এই রান্নায় কিছুটা ঝাল হলে খেতে ভালো লাগে। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ। আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া এড করে দিচ্ছি এক চা চামচ। এবার আমি এখানে এড করছি ওান/4ো কাপের মত সরিষার তেল। এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশি লাগে। আর অবশ্যই এই রান্নায় আপনারা সরিষার তেলটাকে ব্যবহার করবেন। এবার আমি সবকিছুকে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু ছোট মাছ নরম হয় তাই রান্নার সময় কিন্তু এটাকে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। তাই এই পর্যায়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এতে করে মসলাটা আলু আর বেগুনের সাথে ভালো করে মিশে যাবে। মাখা হয়ে গেছে। এবার আমি এখানে মাছ এড করে দিচ্ছি। আর আজকে আমি মলা মাছ দিয়ে এ রান্নাটা করছি। তবে আপনারা কাচকি বা অন্য যেকোন ছোট মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। আর আজকে এখানে আমি প্রায় 150 গ্রাম এর মত মলা মাছ ব্যবহার করেছি। এবার আমি এখানে তিন থেকে চারটার মত কাঁচামরিচ ফালি করে এড করে দিচ্ছি। এবার আমি মাছের সাথে সবকিছুকে মেখে নিচ্ছি। আর মাছটাকে কিন্তু এখানে একটু আলতো হাতে মেখে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন মাখার সময় মাছটা ভেঙে না যায়। আর মাছটা যখন সবকিছুর সাথে মাখা হয়ে যাবে তখন প্যানে এটাকে একটু ছড়িয়ে দিতে [মিউজিক] হবে। এবার আমি এখানে সামান্য কিছুটা পানি এড করব। আর পানিটা কিন্তু এখানে বেশি দেয়া যাবে না। কারণ রান্নার শেষে এই রেসিপিতে কিন্তু কোন প্রকার ঝোল থাকবে না। তাছাড়া রান্নার সময় বেগুন থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে। এবার আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আর প্রথম পর্যায়ে চুলার আঁচটাকে আমি এখানে বাড়িয়ে রাখবো। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি মাছটাকে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম টু লো করে দিচ্ছি। আর এভাবে আমি এই মাছটাকে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মত রান্না [মিউজিক] করব। প্রায় সাত মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর বাকি রান্নাটা আমি ঢাকনা খোলা রাখা অবস্থাতেই করব। আর মাছের ঝোলটা পুরোপুরিভাবে শুকিয়ে না আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। আর এর মধ্যেই কিন্তু আলু, বেগুন আর মাছটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে সামান্য একটু আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে যেন পাতিলের নিচে এটা লেগে না যায়। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আর চরচরি রান্নার ক্ষেত্রে কিন্তু মাছে অতিরিক্ত কোন প্রকার ঝোল থাকবে না। এবার আমি আরো তিন থেকে চারটার মত কাঁচামরিচকে ফালি করে এড করছি কিছুটা ফ্লেভারের জন্য। সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ধনেপাতা [মিউজিক] কুচি। রান্নাটা প্রায় শেষের দিকে আমি শেষবারের মতো এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর মাছের যেই ঝোলটা ছিল সেটা কিন্তু এখানে পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আর শুধুমাত্র তেলটাই কিন্তু এখানে অবশিষ্ট আছে। মাছ রান্নাটা কিন্তু প্রায় শেষ। এবার আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে [মিউজিক] রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে। আর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এই মলা মাছের চরচরিটা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগে। সো আপনারাও কিন্তু খুব কম সময় এরকম একটা ছোট মাছের চর্চরি খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইস লাইফ। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। [মিউজিক]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ