ঝিঙ্গে আলু দিয়ে নারকেলের তরকারি




হ্যালো ফ্রেন্ডস । পুজোর পরে অনেকের বাড়িতেই নারকেল বেঁচে যায়। তা নারকেল দিয়ে তো অনেক রকমের সন্দেশ নাড়ু অলরেডি তৈরি হয়ে গেছে। তাই বাঁচা নারকেল গুলো দিয়ে কি করব সেটা আজকে দেখে নেব। তাই নিয়ে এসেছি আজকে একটা নতুন ধরনের রেসিপি। ঝিঙ্গে আলু দিয়ে নারকেলের তরকারি। চলুন দেখা যাক কেমন করে তৈরি করব এই তরকারিটা। ঝিঙ্গে নারকেল তৈরি করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ঝিঙ্গে একমালা নারকেল। তিনটে আলু, দুই তিন কুয়া রসুন, একটা পেঁয়াজ আর দু তিনটে কাঁচালঙ্কা। প্রথমে ঝিঙ্গে গুলোর সব খোসা ছাড়িয়ে নেব। আর তারপরে এটা টুকরো টুকরো করে কেটে একটা সাইডে রাখব। ঠিক সেইরকম করে আমি এবার আলুগুলো ছুলে নিয়ে চার কোনা চার কোনা মত করে কেটে আলাদা করে রাখছি। এই রান্নাটা কিন্তু ভীষণ একটা সহজ রান্না। আর টেস্টটা একদম অন্যরকম ধরনের হয়। যারা প্রথমবার ট্রাই করবেন রান্নাটা বলে দিচ্ছি। খুবই সিম্পল। বাড়িতে যেটুকু মসলা আছে সেটা দিয়ে রেডি হয়ে যায়। আর খেতে কিন্তু খুব ভালো। আলুটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা ভালো করে কুচি করে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ মত সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি। এতে ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে। তাই আমি সাজেস্ট করব আপনারা সরষের তেলেই রান্নাটা করুন। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমার সরষের তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কাটা আলু। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। এটা রেডি করতে মোটামুটি করে আমাকে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে। আলুটা ভাজা হতে হতে আমি নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। নারকেলটা পিস পিস করে বার করে নেব। আর এর পেছনে যে ব্রাউন পার্টটা থাকে সেটা আমি সরিয়ে নেব। এই নারকেল ছাড়িয়ে রেডি করতেই যেটুকু সময়টা লাগবে। আপনারা যদি এটা না করতে চান তাহলে নারকেলটা কুড়িয়ে নিলেও হবে। কুড়িয়ে নিয়ে মিক্সিতে একবারে পেস্ট করে নেবেন। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তাই কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে নি। নারকেলগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি এগুলো একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তার সাথে দু থেকে তিনটে রসুনের কোয়া আর দুটো কাঁচা ঙ্কা। অল্প করে জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আলু ভাজার পরে আমার কড়াইতে অল্প করে তেল রয়ে গেছে। আমি আর আলাদা করে তেল এড করবো না। এই তেলেই আমি নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। আলাদা করে আর জল দিচ্ছি না। দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টিস্পুন হলুদ গুঁড়ো আর এক টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দুটো মসলা দিয়েই ভালো করে আবার কষিয়ে নেব। দুই থেকে তিন মিনিট মত লাগবে। মসলাটা ভালো করে কষিয়ে নিয়ে রেডি করতে। মসলাটা অল্প কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরো এক থেকে দুই মিনিট মত ভেজে নেব। মসলাটা এখানে আমার নিচে থেকে একটু একটু করে লেগে যাচ্ছে। তাই আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জল। আর দিয়ে দেব স্বাদমত লবণ। ভালো করে একবার মিশিয়ে নেব। আর তিন থেকে চার মিনিট মত আরো মসলাটাকে কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। দরকার পড়লে আপনারা লো করে নিতে পারেন। মসলাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গে। ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। এই রান্নাটা করতে মোটামুটি করে পাঁচ থেকে সাত মিনিট মত লাগবে। ঝিঙ্গেতে আলাদা করে একদম জল দেবো না। কারণ ঝিঙ্গে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে। যদি ঝিঙ্গে থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে তাহলে ঢাকা দেওয়ার আর প্রয়োজন হবে না। হলে কিন্তু অনেক টাইম নিয়ে নেবে সবজিটা টানাতে। আমার এখানে ঝিঙ্গে থেকে খুব বেশি জল ছাড়েনি। তাই আমি এই স্টেজে ভাজা আলুগুলো এড করে দিচ্ছি। আলুটা এড করার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মত রান্না করব। যেহেতু আলুটা আগেই ভাজা হয়ে গিয়েছিল সেই জন্য আলুটা মোটামুটি করে সেদ্ধ হয়ে গিয়েছিল। আমার এখানে আলুটা সেদ্ধ হতে মোটামুটি করে পাঁচ মিনিট লেগেছে। আপনাদের যদি মনে হয় যে আলুটা একটু কাঁচা রয়ে গেছে তাহলে এক দুই মিনিট আরো ঢাকা দিয়ে রান্না করে নেবেন। রান্নাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমি এই স্টেজেই গ্যাসটা বন্ধ করে নেব। খুব বেশি টানাবো না আবার খুব বেশি ঝোল ঝোল মত রাখবো না রান্নাটা কিন্তু মাখা মাখা হবে একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে আমার ঝিঙ্গে দিয়ে নারকেলের তরকারি একদম একটা সহজ রান্না আর বাড়ির বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায় একটা দারুণ টেস্টি তরকারি এরপরে বাড়িতে যদি কখনো গেস্ট আসে তাহলে কিন্তু ঝিঙ্গে নারকেলের একটা তরকারি সাইড ডিশ হিসেবে অবশ্যই রাখতে পারবেন খুব সহজ আর খুব টেস্টি একটা রান্না। গরম ভাতের সাথে আর সিম্পল মসুরির ডালের সাথে দারুণ লাগে। আমার রেসিপিগুলো যদি সত্যিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। বাই বাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ